03 Sep 2026

বাংলাদেশে গরুর চামড়ার দাম বেশি হবার কারণ-সমুহ কি||

বাংলাদেশে গরুর চামড়ার দাম বেশি হবার কারণ-সমুহ কি||

বাংলাদেশে গরুর চামড়ার দাম বেশি হবার কারণ কি||What is the reason for the high price of Cow Leather in Bangladesh | | SHAN Leather || Why High Price Cow Leather in Bangladesh ||

 

বাংলাদেশে কোরবানির মৌসুমে কিংবা সাধারণ প্রক্রিয়াজাতকরণের সময় কাঁচা চামড়ার (Raw Hide) দাম তৃণমূল পর্যায়ে তুলনামূলক কম হলেও, ট্যানারি প্রক্রিয়াজাতকরণ এবং খুচরা বাজারে প্রসেসড চামড়া বা চামড়াজাত পণ্যের দাম সার্বিকভাবে বেশ বেশি থাকে।

আজকে শান ব্রান্ড থেকে আমরা চেষ্টা করবোজানাতে কিভাবে কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের ক্ষেত্রে দাম বেড়ে যাওয়ার বা খরচ বেশি হওয়ার প্রধান কারণগুলো নিচে দেওয়া হলো: 

 

১। লেদারের জন্যে লবণ ও রাসায়নিক দ্রব্যের উচ্চমূল্য: সাধারণত কাঁচা চামড়া দীর্ঘদিন সংরক্ষণের জন্য প্রচুর লবণের প্রয়োজন হয়। সাম্প্রতিক সময়ে লবণের মূল্যবৃদ্ধির পাশাপাশি চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত কেমিক্যালের ওপর উচ্চ আমাদানি শুল্ক ও বৈদেশিক মুদ্রার (ডলার) মূল্যবৃদ্ধির কারণে প্রক্রিয়াজাতকরণ খরচ অনেক বেড়ে গেছে। |||SHAN Leather ||

 

২। সাভার ট্যানারি পল্লীর সিইটিপি (CETP) সমস্যা: হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে স্থানান্তরের পর সেখানে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (CETP) পুরোদমে ও আন্তর্জাতিক মান অনুযায়ী কার্যকর না হওয়ায় প্রক্রিয়াজাতকরণ ব্যায় বৃদ্ধি পেয়েছে।

 

 ৩। আন্তর্জাতিক সার্টিফিকেশন (LWG) অভাব: সাভার চামড়া শিল্পনগরী এলডব্লিউজি (Leather Working Group) সনদ না পাওয়ায় ইউরোপ ও আমেরিকার বড় বড় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কাছে বাংলাদেশি চামড়া সরাসরি চড়া দামে বিক্রি করা যায় না। ফলে ট্যানারি মালিকদের বিকল্প ও মধ্যবর্তী বাজারে কম বা বেশি খরচে ব্যবসা পরিচালনা করতে হয়, যা সার্বিক ব্যয় বাড়িয়ে দেয়।

৪। পরিবহন ও শ্রমিকের মজুরি বৃদ্ধি: জ্বালানি তেলের দাম বাড়ায় দেশব্যাপী চামড়া পরিবহন খরচ অনেক বেড়েছে। পাশাপাশি প্রক্রিয়াজাতকরণে যুক্ত দক্ষ শ্রমিক ও আড়তের শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ার কারণেও চূড়ান্ত চামড়ার উৎপাদন খরচ বাড়ে|| শান ||

 

 ৫। বড় সমস্যা মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট ব্যবস্থা: কোরবানির সময় মৌসুমি ব্যবসায়ী, ফড়িয়া, আড়তদার এবং ট্যানারি মালিকদের মধ্যে কয়েক হাত বদল হওয়ার কারণে মধ্যবর্তী প্রক্রিয়ায় অতিরিক্ত মুনাফা যোগ হয়, যা চূড়ান্ত বাজারে চামড়ার দামের ওপর প্রভাব ফেলে।

৬। ব্যাংক ঋণ ও বকেয়া জট: অধিকাংশ ট্যানারি মালিক পূর্বের ব্যাংক ঋণ পরিশোধ করতে না পারায় নতুন করে পর্যাপ্ত চলতি মূলধন (Working Capital) পান না। ফলে আর্থিক সংকটের কারণে উৎপাদন ও সরবরাহের স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হয় এবং সার্বিক ব্যয় বৃদ্ধি পায় || SHAN Leather Observation ||

Reviews (0)

No reviews yet. Be the first to share your thoughts about this blog.

Please login to submit a review.